ঝড়-বৃষ্টি হওয়া সত্ত্বেও ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৮ পিএম, ৫ এপ্রিল ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় রোববার কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হওয়া সত্ত্বেও এয়ার কোয়ালিটি ইনডেক্সে ঢাকা তৃতীয় খারাপ অবস্থানে রয়েছে। সোমবার সকাল ৯টা ৩১ মিনিটে শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) রেকর্ড করা হয়েছিল ১৮৩।
নেপালের কাঠমান্ডু এবং মিয়ানমারের ইয়াঙ্গুন যথাক্রমে ৩৩১ এবং ১৯১ একিউআই স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে।
একিউআই ১০১ থেকে ২০০ মধ্যে থাকলে বিশেষত শিশু এবং বয়স্ক জনগণের মতো সংবেদনশীল গোষ্ঠীর জন্য বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
সরকারি সংস্থাগুলো একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা পরিষ্কার বা দূষিত এবং এর ফলে যেসব স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হতে পারে সেসব জানাতে প্রতিদিনের বাতাসের মান প্রকাশের সূচক ‘একিউআই’ ব্যবহার করে।
এ দিকে রোববার রাজধানী ও দেশের অন্যান্য অংশে বৃষ্টি ও ঝড়ো বাতাসের সাথে কালবৈশাখী ঝড় আঘাত হানে। ঝড়ের সময় গাইবান্ধা ও ফরিদপুর জেলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে- পার্টিকুলেট ম্যাটার (পিএম ১০ এবং পিএম ২.৫), এনও ২, সিও, এসও ২ এবং ওজোন।
ঢাকা দীর্ঘ দিন ধরে বায়ু দূষণের সাথে জড়িয়ে আছে। সাধারণত বর্ষায় এর বায়ু মানের উন্নতি হয়। সূত্র : ইউএনবি
-জেডসি
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম










