টঙ্গীতে রোগীকে ধর্ষণ চেষ্টা, চিকিৎসক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৭ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২২ সোমবার
ছবি: প্রতীকী
টঙ্গীতে চেম্বারে এক নারী রোগীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে রোববার তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার চিকিৎসক হাসিবুল হাসান (৩৭), টঙ্গীর হোসেন মার্কেটের আল-কারীম ইসলামী হাসপাতালের চিকিৎসক এবং ফরিদপুর জেলার মধুখালী থানার নিশ্চিন্তপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
গত শনিবার রাত ১০টার দিকে হাসপাতালে তার চেম্বারে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আবু সায়েম নয়ন জানান, ঘটনাটি রোগীর স্বজনরা জানার পর হাসপাতালে ভাংচুরের চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শনিবার রাতেই ওই চিকিৎসককে আটক করা হয়।
রোববার সকালে টঙ্গী পশ্চিম থানায় চিকিৎসকের বিরুদ্ধে ভিক্টিম বাদী হয়ে একটি মামলা দায়ের হওয়ার পর ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
রোগীর স্বজনরা জানায়, ওই রোগী দীর্ঘ দিন ধরে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন। শনিবার বিকেলে তিনি অসুস্থবোধ করায় আল-কারীম হাসপাতালের পাশে পূর্ব পরিচিত এক ফার্মেসীতে যান। পরে ফার্মেসীর লোকেরা তাকে ওই হাসপাতালের চিকিৎসক হাসিবুল হাসানের কাছে পাঠান। সেখানে গেলে চিকিৎসক তাকে ইসিজিসহ বেশ কয়েকটি টেস্ট করাতে বলেন।
এক পর্যায়ে তিনি টেস্টগুলো সম্পন্ন করার পর তিনি তার এক মামাতো ভাইকে সঙ্গে করে রাত ৯টায় ইসিজিসহ অন্যান্য রিপোর্ট নিয়ে হাসপাতালের কথিত মেডিসিন ও নিউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসক হাসিবুল হাসানের কক্ষে যান। এসময় ওই চিকিৎসক তার সহকারী বাবলী ও রোগীর মামাতো ভাইকে চেম্বার থেকে বের করে দিয়ে দরজা আটকে দেন। পরে ওই চিকিৎসক রোগীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন এবং ধর্ষণের চেষ্টা করেন। এসময় আর্তচিৎকারে রোগীর মামাতো ভাইসহ আশপাশের লোকজন এগিয়ে যান।
পরে বিষয়টি জানাজানি হলে উত্তেজিত জনতা ওই চিকিৎসককে তার কক্ষে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পশ্চিম থানা পুলিশ রাতে হাসিবুল হাসানকে আটক করে থানায় নিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম সাংবাদিকদের বলেন, এঘটনায় রোববার নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার চিকিৎসককে গাজীপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট








