টাইগারদের বোলিং তোপে উড়ে গেলো আফগানরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪৫ পিএম, ৩ মার্চ ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাত্তাই পেলো না সফরকারীরা। নির্ধারিত ২০ ওভারের আগেই ৯৪ রানে গুটিয়ে যায় আফগানদের ইনিংস ফলে ৬১ রানের ব্যবধানে জয় পেয়েছে টাইগাররা।
এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে অর্ধশতক হাঁকান লিটন দাস। দারুণ ফর্মে থাকা এই ব্যাটার নেমেছিলেন ওয়ান ডাউনে। সাজঘরে ফেরার আগে ৪৪ বলে করেন ৬০ রান।
এছাড়া তাকে সঙ্গ দিয়েছিলেন আফিফ হোসেন ধ্রুব ২৪ বলে ২৫ ও অভিষিক্ত মুনিম শাহরিয়ার ১৮ বলে ১৭ রান করেন। আফগানিস্তানের পক্ষে দুটি করে উইকেট শিকার করেছেন আজমতউল্লাহ ওমরজাই ও ফজলহক ফারুকি।
জবাবে ব্যাট করতে নেমেই টাইগারদের বোলিং তোপের মুখে পরে আফগান ব্যাটাররা। প্রথম ৬ ওভারে নাসুম একাই তুলে নেন প্রথম চারটি উইকেট। এছাড়া প্রতিরোধ গড়তে ব্যর্থ আফগানদের দাঁড়াতে দেননি তিন উইকেট শিকার করা শরিফুল ইসলামও।
শেষপর্যন্ত ১৭ ওভার ৪ বলের মাথায় মাত্র ৯৪ রানে গুটিয়ে যায় মোহাম্মদ নবীর দলের ইনিংস। নাজিবউল্লাহ জাদরান (২৬ বলে ২৭), আজমতউল্লাহ ওমরজাই (১৮ বলে ২০) ও অধিনায়ক নবী (১৯ বলে ১৬) ছাড়া কেউই দুই অঙ্কের রানের দেখা পাননি। আফগানদের ব্যাটিং ধ্বস নামানো জন্য ম্যাচ সেরা হয়েছেন নাসুম আহমেদ। তিনি ৪ ওভার করে মাত্র ১০ রান দিয়ে তুলে নিয়েছেন ৪টি উইকেট।
এক নজরে দুই দলের স্কোর
বাংলাদেশ : ১৫৫/৮ (২০ ওভার) (লিটন ৬০, আফিফ ২৫, মুনিম ১৭)
আফগানিস্তান : ৯৪/১০ (১৭.৪ ওভার) (জাদরান ২৭, ওমরজাই ২০)
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস





