টাঙ্গাইলে আবারও ট্রেনের ইঞ্জিন বিকল, রাতভর দুর্ভোগে যাত্রীরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫২ এএম, ১১ আগস্ট ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
টাঙ্গাইলে আবারও ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার ( ১০ আগস্ট) ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনটি রাত ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনে আসার পর ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে রাতভর দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের।
বিকল হওয়া ইঞ্জিন মেরামত শেষে বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল ৬টা ২৫ মিনিটে ছেড়ে যায় ট্রেনটি টাঙ্গাইল ছেড়ে যায়।
এর আগে মঙ্গলবার (৯ আগস্ট) বিকেল ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি টাঙ্গাইলের ধেরুয়া এলাকায় এসে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকা-উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
গত ৩০ জুলাই সন্ধ্যা ৬টা ১৮ মিনিট থেকে রাত ৮টা ২৬ মিনিট পর্যন্ত ঢাকা থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেসটি ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনে আটকে ছিল। টাঙ্গাইলে পরপর ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা বাড়ছে।
লালমনি এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা জানান, ট্রেনটি বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড়ে যাত্রা বিরতি দেয়। অনেকক্ষণ হলেও ট্রেনটি আর ছাড়েনি। প্রথমে সবাই ভেবেছিল হয়ত কোনো ট্রেন ক্রসিং করবে তাই সময় লাগছে। কিন্তু পরে জানা গেল ট্রেনটির ইঞ্জিন বিকল। স্টেশন থেকে কোনো তথ্য দিতে পারল না কখন ট্রেনটি ছাড়া হবে। তবে প্রথমে জানানো হল ঢাকা থেকে অন্য ট্রেনের ইঞ্জিন আনা হবে। কিন্তু ইঞ্জিন না এনে মেরামত কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ। এতে সারারাত পরিবার নিয়ে চরম কষ্ট ও আতঙ্কে রাত কেটেছে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনের মাস্টার (বুকিং) রেজাউল করিম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি রেলস্টেশনে যাত্রী বিরতি শেষে ছেড়ে যাওয়ার সময় ইঞ্জিন চালু হচ্ছিল না। পরে ইঞ্জিন মেরামত শেষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট







