ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ২৩:১০:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টাঙ্গাইলে ভোট দিলেন ১২০ বছরের বৃদ্ধা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৩ পিএম, ২৮ নভেম্বর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বয়সের ভারে নুজু হয়ে পড়েছেন গ্রামের সর্বোচ্চ বয়সি বৃদ্ধা আজিরন। বয়স ১২০ এর কোঠায়। তবুও ভোট দিতে হবে। জীবনের শেষ ভোট বলে কথা! পরবর্তী ভোট বয়সে নাগাল নাও পেতে পারে। এমনটাই মনে করেন আজিরন।

দুই হাতে দুই লাঠি ধরে চার পায়ে ভর করে সকালেই নগরবাড়ী আনোয়ারা হাসেম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে আসেন তিনি।

আজিরন বলেন, বয়স হয়েছে। আর কতোদিনই আর বাঁচবো। এরপর আর ভোট দেওয়ার সুযোগ পাবো কিনা জানিনা। তাই জীবনের শেষ ভোটটি দিতে এসেছি।

আজিরন কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নগরবাড়ী গ্রামের মৃত সৈয়দ আলী সরকারের স্ত্রী। চার ছেলে আর তিন মেয়েসহ মোট সাত সন্তানের জননী। তার সন্তানরাও বয়স্ক হয়ে গেছেন।

আজিরনের ছোট ছেলে আব্দুল হাকিমের বয়সই ৫২ বছর। তিনি বলেন, আমার মায়ের বয়স ১২০ বছর। জীবনের শেষ ভোট মনে করে তিনি কেন্দ্রে এসেছেন। তার উৎসাহ দেখে আমরাও তাকে কেন্দ্রে এনেছি। ভোট না দিতে পারলে দুঃখ থেকে যেতে পারে।

কেন্দ্রের পোলিং অফিসার মো. হোসেন আলী বলেন, এই কেন্দ্রে আজ আজিরনই সবচেয়ে বয়স্ক নারী। তিনি সকাল ১০টার দিকে কেন্দ্রে এসে ভোট দিয়েছেন।