ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১০:২৪:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

টাঙ্গাইলে সড়ক দূর্ঘটনা, স্কুলছাত্রীসহ নিহত ৪

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০১ পিএম, ৩০ এপ্রিল ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টাঙ্গাইলের ধনবা‌ড়ি‌ উপজেলায় বাসের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।

রোববার (৩০ এপ্রিল) মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর পৌ‌নে ১টায় উপজেলার বা‌ঘিল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।


নিহত ব্যক্তিরা হলেন, গোপালপুর উপজেলার হাদিরা গ্রামের জালাল উদ্দিনের ছেলে মোস্তফা। ধনবাড়ী উপজেলার বাঘিল এলাকার কালামের মেয়ে ভাইঘাট উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্রী রশ্নি ও একই এলাকার জয়নাল আবেদিনের মেয়ে ভাইঘাট উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্রী বিথী আক্তার ও উপজেলার নরিল্যা গ্রামের নিয়ত আলীর ছেলে হাকিম।

পুলিশ জানায়, রোববার দুপুরের দিকে জামালপুর থেকে ঢাকাগামী একটি বাস ধনবাড়ী উপজেলার বাঘিল বাজার এলাকায় পৌঁছালে একটি অটোভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। পরে এ ঘটনায় সপ্তম শ্রেণির দুই স্কুলছাত্রীসহ চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি জানান, রোববার দুপুরে জামালপুর থে‌কে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহনের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন ও হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন নিহত হয়েছেন। পরে আহত পাঁচজনকে উদ্ধার করে মধুপুর ও ধনবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাস‌টি আটক করা হয়েছে।