টানা দুই দিন করোনা শূন্য সমগ্র চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৭ পিএম, ১৩ এপ্রিল ২০২২ বুধবার
ফাইল ছবি।
বন্দর নগরী চট্টগ্রামে পর পর দ্বিতীয় দিন করোনাভাইরাসের নতুন সংক্রমণ মিলেনি। এ নিয়ে চলতি মাসে মোট সাত দিন নতুন কোনো আক্রান্ত শনাক্ত হয় নি।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজ বুধবারসহ চলতি এপ্রিল মাসের প্রথম ১২ দিনের প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য পাওয়া যায়।
রিপোর্টে বলা হয়, গতকাল নগরীর আটটি ও ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবরেটরিতে ২৪০ জনের নমুনা পরীক্ষা হয়। নতুন ভাইরাসবাহক না থাকায় জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬৩৪ জনই রয়েছে। এর মধ্যে শহরের ৯২ হাজার ৯৬ ও গ্রামের ৩৪ হাজার ৫৩৮ জন। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জন রয়েছে। এতে শহরের ৭৩৪ ও গ্রামের ৬২৮ জন।
উল্লেখ্য, গতকালসহ পর পর দুইদিন করোনাশূন্য ছিল চট্টগ্রাম। এর আগে জেলায় সর্বশেষ করোনা ভাইরাসের সংক্রমণহীন দিন কেটেছে ১১ এপ্রিল। চলতি মাসের প্রথম বারো দিনের মধ্যে ১, ৩, ৪, ৬ ও ৯ এপ্রিলসহ মোট ৭ দিন করোনাবিহীন ছিল।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে গতকাল সবচেয়ে বেশি ৫৩ জনের নমুনা পরীক্ষা হয়। এ ছাড়া, বিআইটিআইডি’তে ৪৪, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ১৯, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২২, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৪৩, এপিক হেলথ কেয়ারে ২২, মেট্রোপলিটন হাসপাতালে ১৪, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১৭ ও এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৬ টি নমুনা পরীক্ষা করা হয়। নয় ল্যাবরেটরিতে ২৪০ নমুনার একটিতেও করোনাভাইরাসের অস্তিত্ব মিলেনি।
এদিন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, বিশেষায়িত কভিড-১৯ চিকিৎসা কেন্দ্র আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল, ইম্পেরিয়াল হাসপাতাল, ল্যাব এইড ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে কোনো নমুনা পরীক্ষা হয়নি। নমুনা সংগ্রহের কোনো কেন্দ্রে কারো এন্টিজেন টেস্ট হয়নি। চট্টগ্রামের কোনো নমুনা কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে পাঠানো হয়নি।
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
- সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
- রমজান মাসের অফিস সময় নির্ধারণ
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- ১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা শামা ওবায়েদের
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আজকের বাজারের সোনার দাম জেনে নিন







