ঢাকা, শনিবার ২০, জুন ২০২৬ ১৪:২০:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

টানা বর্ষণে ফের বাড়ছে যমুনার পানি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৫ পিএম, ১ আগস্ট ২০২২ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে দু’দিন ধরে টানা বর্ষণে ফের বাড়তে শুরু করেছে যমুনা নদীর পানি। সোমবার সকালে শহরের হার্ডপয়েন্ট এলাকায় যমুনার পানি রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮৮ মিটার।

এরই মধ্যে গত একদিনে ৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১ দশমিক ৪৭ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপদসীমা- ১৩.৩৫ মিটার)। এছাড়াও কাজিপুর পয়েন্টে যমুনার পানি রেকর্ড করা হয় ১৩ দশমিক ৮৩ মিটার। ২৪ ঘণ্টায় ১৩ সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার ১ দশমিক ৪২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপদসীমা- ১৫.২৫ মিটার)।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন।

প্রসঙ্গত, এর আগে গত জুন মাসের শুরু থেকে প্রথম দফায় যমুনায় পানি বাড়তে থাকে। ১৮ জুন জেলার সবগুলো পয়েন্টেই বিপদসীমা অতিক্রম করে এ নদীর পানি। ২৩ জুন থেকে পানি কমতে শুরু করে। দ্বিতীয় দফায় ২৯ জুন থেকে আবারও পানি বাড়তে শুরু করে। এরপর ৩ জুলাই থেকে শুরু করে টানা সপ্তাহ যমুনার পানি কমতে থাকে। ২৩ জুলাই থেকে তৃতীয় দফায় বাড়তে শুরু করে যমুনার পানি।