ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ৬:৩৯:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৮ এএম, ২০ জুন ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

গত শুক্রবার থেকেই চট্টগ্রামে চলছে প্রবল বর্ষণ। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে নগরের বিভিন্ন এলাকা। বিশেষ করে নগরের চকবাজার, অক্সিজেন, পাঁচলাইশ রোড, শোলকবহর, বাদুরতলা, মেহেদীবাগ, আগ্রাবাদ, রাহাত্তারপুল, খাতুনগঞ্জ, রহমতগঞ্জ, হালিশহর ও নয়াবাজার এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সকালে অফিস ও গার্মেন্টসমুখী কর্মীদের দুর্ভোগে পড়তে হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের দেয়া তথ্য মতে, রোববার চট্টগ্রামে রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৬৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
নগরের আগ্রাবাদ এলাকায় হাঁটু পরিমাণ পানি উঠেছে। বেসরকারি অফিসে কর্মরত রানা দাস বলেন, সকালে অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে দেখি হাঁটু সমান পানি রাস্তায়। পানি উঠে যাওয়ায় কীভাবে যাব চিন্তা করছি। পানি উঠে গেলে ২০ টাকার রিকশা ভাড়া ৫০ টাকা দিতে হয়।

আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আজও চট্টগ্রামে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাঝারি বৃষ্টি দুপুর পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা প্রবল। এ কারণে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে ১০ হাজার ৯২১ কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্প বাস্তবায়ন করছে তিনটি সংস্থা। প্রায় পাঁচ বছর ধরে প্রকল্পগুলোর কাজ চলছে। এ সময়ে প্রকল্পের বিভিন্ন কাজে ৪ হাজার ৩৩৯ কোটি টাকা খরচ হয়েছে। এরপরেও জলাবদ্ধতার দুর্ভোগ থেকে রেহাই পাচ্ছে না নগরবাসী। ভারী বৃষ্টি হলেই নগরের বিভিন্ন এলাকা তলিয়ে যায়। এই পরিস্থিতির জন্য পরস্পরকে দায়ী করে দায় সারছে সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।