ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ২৩:৪২:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

টানা ২৫ দিন করোনায় মৃত্যু শূন্য দেশ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫৪ পিএম, ১৫ মে ২০২২ রবিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে কেউ মারা যায়নি। এ নিয়ে টানা ২৪ দিন দেশ মৃত্যু শূন্য রয়েছে। এর আগে ২০ এপ্রিল একজন মারা যায়।
আজ রোববার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
এতে বলা হয়, আজ দেশে করোনার নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৩ জন। গতকাল শনাক্ত হয়েছিল ২২ জন।
দেশে গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৮১৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৩ জন। শনাক্তের হার দশমিক ৮৬ শতাংশ। আগের দিন ৩ হাজার ৯৬৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২২ জন। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৫৫ শতাংশ।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪০ লাখ ৪৪ হাজার ৯৩৭ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ১২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ২ হাজার ১৫৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৪ জন। শনাক্তের হার ১ দশমিক ১১ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৫০ শতাংশ।
করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৬৯ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ৪১৯ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২৬ শতাংশ।