টার্গেট ১০ পয়েন্ট; টাইগারদের সম্ভাব্য একাদশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫০ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে তামিম ইকবালের বাংলাদেশ। আজ জিতলেই হোয়াইটওয়াশ। এমন হাতছানি যখন তামিম ইকবালদের সামনে, তখন মরিয়া হয়েই খেলতে নামার কথা টাইগারদের। তামিম, সাকিব, মুশফিক, লিটন, মুস্তাফিজ, মিরাজরা আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জয়ের জন্য মরিয়া হয়েই খেলবেন। কিন্তু এই খেলতে নামা আফগানিস্তানকে হোয়াইটওয়াশের টার্গেটে নয়, ১০ পয়েন্ট পেতে। আজ জিতলেই পয়েন্ট তালিকায় বাংলাদেশের পাশে লেখা হবে আরও ১০ পয়েন্ট। এই জয়ে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে টাইগাররা।
তবে এই ম্যাচে একাদশে খানিক পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে টপ অর্ডার ব্যাটার মাহমুদুল হাসান জয়ের অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি তার অভিষেক ঘটে, তাহলে সাইড বেঞ্চে বসতে হতে পারে ইয়াসির আলি রাব্বিকে। আবার পেসার শরিফুলকে বিশ্রাম দিয়ে এবাদত হোসেনকেও খেলানো হতে পারে। তবে এক ম্যাচে দুই জনকে অভিষেক করানোর ঝুঁকি হয়তো নিতে চাইবে না টিম ম্যানেজম্যান্ট। এর বাইরে আর কাউকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা খুব কম।
একনজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ইয়াসির আলি রাব্বি/মাহমুদুল হাসান জয়, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম/এবাদত হোসেন।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











