ঢাকা, শুক্রবার ২০, মার্চ ২০২৬ ১৫:৩৬:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ

টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশের মেয়েরা

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৪ পিএম, ৪ ডিসেম্বর ২০২২ রবিবার

নিউজিল্যান্ড ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ড ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

ক্রাইস্টচার্চে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ৩২ রানে অলআউট হয়ে বিব্রতকর হার জুটেছিল বাংলাদেশের মেয়েদের। আজ রোববার ডানেডিনে দ্বিতীয় ম্যাচে তেমন ধসের মুখোমুখি না হলেও সিরিজ হার এড়াতে পারল না নিগার সুলতানা জ্যোতির দল। ৩৭ রানে হেরেছে অতিথিরা। তিন ম্যাচের সিরিজ একটি হাতে রেখেই ২-০ তে জিতল নিউ জিল্যান্ড।

টস জিতে আগে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। মারুফা আক্তার তার টানা দুই ওভারে দুটি উইকেট নিয়ে দারুণ শুরু এনে দেন। পাওয়ার প্লেতে ২৯ রানেই সোফি ডিভাইন (২০) ও জর্জিয়া প্লিমারকে (৩) হারায় স্বাগতিকরা। তবে মিডল অর্ডারে অ্যামেলিয়া কার ও ম্যাডি গ্রিনের ৭৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। ৪ উইকেটে ১৪৮ রান করে স্বাগতিকরা। কার ৩০ বলে ৫ চারে ৪৬ ও গ্রিন ২৫ বলে ৪ চারে ৩৭ রানে অপরাজিত ছিলেন। মারুফার পর নিউজিল্যান্ডের বাকি দুটি উইকেট ভাগাভাগি করেন রিতু মনি ও রুমানা আহমেদ।

লক্ষ্যে নেমে ১৪ রানে দুটি উইকেট হারায় বাংলাদেশ। এরপর শারমিন আক্তার ও নিগারের প্রতিরোধ। দলীয় ৫৯ রানে এই জুটি ভাঙলে আর ঘুরে দাঁড়াতে পারেনি অতিথিরা। প্রথম চার ব্যাটসম্যানের তিনজনই হয়েছেন রানআউট।

৮ উইকেটে ১১১ রানে থামে বাংলাদেশ। সর্বোচ্চ ৩১ রান করেন নিগার। ২২ রান করেন শারমিন ও ১৫ রান আসে ফারজানা হকের ব্যাটে। আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাননি।