টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৫ পিএম, ১৩ এপ্রিল ২০২৫ রবিবার
সংগৃহীত ছবি
বাংলাদেশের একটি আদালত টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।
রোববার (১৩ এপ্রিল) তার বিরুদ্ধে এ সংক্রান্ত মামলা পর্যালোচনা করবেন ঢাকার একটি আদালত।
ব্রিটিশ নাগরিক টিউলিপ সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনার মেয়ে। শেখ হাসিনার পতনের আগে তিনি যুক্তরাজ্যের নগর মন্ত্রী হয়েছিলেন। তবে সম্প্রতি একটি ফ্ল্যাট সংক্রান্ত বিতর্ক এবং পূর্বাচলে প্লট বরাদ্দ নিয়ে দুর্নীতির অভিযোগের জেরে তার বিরুদ্ধে মামলার চার্জশিট দেওয়া হয়।
ঢাকার আদালতে মামলাটি আজ পর্যালোচনার জন্য তালিকাভুক্ত রয়েছে। অভিযোগ অনুযায়ী, শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বের সময়ে টিউলিপ সিদ্দিক নিজ প্রভাব খাটিয়ে মা শেখ রেহেনা, ভাই রেদওয়ান ববি সিদ্দিক ও বোন আজমিনা সিদ্দিকসহ আত্মীয়দের জন্য পূর্বাচলে প্লট বরাদ্দ আদায় করেন।
ডেইলি মেইল জানিয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারি হলে, টিউলিপ আত্মসমর্পণ না করলে বিদেশি কোনো মামলায় পলাতক আসামি হিসেবে তিনি বিবেচিত হবেন। এরপর বিচারের জন্য ব্রিটেনের কাছে তাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ।
পূর্বাচলে প্লট বাগিয়ে নেওয়ার মামলায় এখন পর্যন্ত ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। যার মধ্যে স্বৈরাচারী শেখ হাসিনা পরিবারেই ছয়জন রয়েছে। টিউলিপ সিদ্দিক অবশ্য তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
এ ছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৩ দশমিক ৯ বিলিয়ন ইউরো আত্মসাতের অভিযোগে নাম আসে টিউলিপ সিদ্দিকের। এ খবরটি প্রকাশ হওয়ার পর চাপে পড়েন তিনি। এরপর খবর প্রকাশিত হয়, লন্ডনে হাসিনার ঘনিষ্ঠদের দেওয়া একটি ফ্ল্যাটে থাকেন টিউলিপ। কিন্তু ২০২২ সালে ডেইলি মেইলকে তিনি মিথ্যা কথা বলেন। তিনি জানান, ২০০৪ সালে ফ্ল্যাটটি তার বাবা-মা তাকে কিনে দেন। কিন্তু পরবর্তীতে সত্যটা বের হয়ে আসে। এ পরিস্থিতিতে তার বিরুদ্ধে তদন্ত শুরু হলে তিনি মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন। এখন তার বিরুদ্ধে পূর্বাচলের প্লট বাগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
সূত্র: ডেইলি মেইল
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা







