টিউশনের নামে ডেকে নিয়ে ছাত্রীকে যৌন হয়রানি
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৩ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
টিউশন দেওয়ার কথা বলে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগ উঠেছে আলমগীর হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তির ভিজিটিং কার্ডে পরিচয় হিসেবে গোপালগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী উল্লেখ রয়েছে।
ভিজিটিং কার্ড সূত্রে জানা যায়, তিনি গোপালগঞ্জের ঘোনাপাড়ার অ্যাডভান্স জামান সেন্টারের থা ইন চাই রেস্টুরেন্টে অ্যান্ড পার্টি সেন্টারের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বিষয়টি নিশ্চিত করে বশেমুরবিপ্রবির প্রক্টর ড. মো. কামরুজ্জামান জানান, আমাকে বিকেল ৫টার দিকে ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠীরা ঘটনাটির বিষয়ে জানায়৷ তাদের ভাষ্যমতে, টিউশন দেওয়ার কথা বলে নবীনবাগ এলাকায় একটি বাসায় ডেকে নেওয়া হয় ওই ছাত্রীকে এবং সেখানে তিনি যৌন হয়রানি শিকার হয়েছেন। সেখান থেকে তিনি কোনোভাবে বের হয়ে এসেছেন এবং তার সহপাঠীরা তাকে গিয়ে উদ্ধার করে আমাদের অবগত করেছে।
এদিকে ভুক্তভোগীর সহপাঠীদের অভিযোগ, তারা যৌন হয়রানির বিষয়টি বিকেলে প্রক্টরিয়াল টিমকে অবহিত করে আইনি ব্যবস্থা গ্রহণে সহযোগিতা চায়। কিন্তু প্রক্টরিয়াল টিমের কাছে থেকে রাত ৮টা পর্যন্ত তারা কোনো সহযোগিতা পাননি।
তবে অভিযোগ অস্বীকার করে প্রক্টর ড. কামরুজ্জামান জানান, বিষয়টি জানা মাত্রই আমাদের প্রক্টরিয়াল টিমের এক শিক্ষককে এবং ভুক্তভোগী শিক্ষার্থীর বিভাগের চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছি এবং তারা রাতেই থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল








