ঢাকা, শুক্রবার ০৬, ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৩:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায় নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে নাজেহাল ক্রেতারা ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন

টিকটক করতে বাধা দেয়ায় কিশোরীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৪ এএম, ৯ মে ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

নড়াইলে টিকটক করতে বাধা দেয়ায় মায়ের ওপর অভিমান করে সুমি আক্তার (১৯) নামে এক কিশোরী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

সুমি নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার কলাবাড়ীয়া ইউনিয়নের মুলখানা গ্রামের নিজাম মল্লিকের মেয়ে। শনিবার (৭ মে) রাতে ইউনিয়নের মুলখানা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার (৭ মে) সকালে ছেলেদের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় দেয়া নিয়ে মা আমেনা বেগমের সঙ্গে কথা কাটাকাটি হয় মেয়ে সুমির। পরে মা আমেনা ঘুমিয়ে পড়লে ঘরে থাকা কীটনাশক নিয়ে পাশের বাড়ি রাশিদা বেগমের টিনের ঘরে গিয়ে কীটনাশক পান করেন ওই কিশোরী।

স্থানীয়রা ঘটনা জানতে পেরে তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল হাসপাতালে নেয়ার পথে সুমির মৃত্যু হয়।

নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা বলেন, এ ঘটনায় অপমৃত্যুর অভিযোগে মামলা করেছেন কিশোরীর মা। লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।