ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ০:২৯:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার

টিকা নিতে গিয়ে ভবনের রেলিং ভেঙে ৮ নারী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১৫ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ভোলার লালমোহনে টিকা দিতে এসে দোতলা ভবনের রেলিং ভেঙে পড়ে গিয়ে ৮ জন নারী আহত হয়েছেন।

শনিবার দুপুরে উপজেলার কালমা ইউনিয়ন পরিষদের জরাজীর্ণ ভবনের দ্বিতীয় তলায় টিকা দেয়ার জন্য মানুষ লাইনে দাঁড়ায়। এ সময় মানুষের চাপে রেলিং ভেঙে পরে গিয়ে টিকা নিতে আসা ৮ নারী আহত হন।

আহতরা হলেন- রিজিয়া বেগম (৭০), সীমা আক্তার (২৮), পারুল বেগম ( ৬০), ফরিদা ইয়ামিন (৫৬), জুলেখা বিবি (৬০), মিনারা বেগম (৪৯), পারভিন বেগম (৪০) ও রোকসানা বেগম (৩৬)।

স্থানীয়রা জানান, গণটিকার কেন্দ্র হওয়ায় ওই ইউনিয়ন পরিষদের ভবনে সকাল থেকেই বিভিন্ন বয়সী নারী-পুরুষ ভিড় জমায়। এ সময় টিকা প্রত্যাশীদের ভিড়ে ভবনের রেলিং ভেঙে আটজন আহত হন।


এ বিষয়ে লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা জানান, জরাজীর্ণ ভবনের কারণে দুর্ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। আহতদের চিকিৎসার দায়িত্ব উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে।