ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ৮:৫০:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

টিকা পেতে নিবন্ধন করেছে দেড় লাখ মানুষ: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৯ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে দেড় লাখ মানুষ নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে কোভিড টিকার জন্য প্রথম দিকে নিবন্ধনের সংখ্যা কম থাকলেও এখন বেড়েছে। রাজধানী ঢাকার ৪৩টি হাসপাতালে ৩৫৪টি বুথে করোনা টিকা কার্যক্রম চলবে।

জাহিদ মালেক বলেন, মন্ত্রীদের জন্য শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে করোনা টিকা নেয়ার ব্যবস্থা করা হয়েছে। তারা চাইলে সেখানে নিতে পারবেন অথবা নিজ নির্বাচনী এলাকাতে কোভিড টিকা নিতে পারবেন।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়