টিকিট ছাড়াই যাওয়া যাবে কাতার বিশ্বকাপে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৬ এএম, ৫ নভেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি
আগামী ২০ নভেম্বর মধ্যপ্রাচ্যের দেশ কাতারে শুরু হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ। আসন্ন এই প্রতিযোগিতাকে সামনে রেখে আগেভাগেই সব টিকিট বিক্রি করেছে আয়োজক দেশটি। অনেকে আগেভাগেই কাতারে গিয়ে মুখিয়ে আছেন খেলা উপভোগ করার জন্য। তবে যে সব ফুটবলপ্রেমীর কাছে টিকিট নেই অথচ বিশ্বকাপের খেলা মাঠে বসে দেখতে আগ্রহী, তাদেরকেও কাতার প্রবেশে অনুমতি দেবে দেশটি।
যাদের বিশ্বকাপ ফুটবলের টিকিট রয়েছে, সেসব সমর্থকরা প্রতিযোগিতা শুরুর আগেই কাতারে যেতে পারবেন। তবে যাদের টিকিট নেই, তারা বিশ্বকাপ শুরুর পরেও কাতারের ভিসা পাবেন, অপেক্ষা করতে হবে নির্দিষ্ট দিনের জন্য। জানা গেছে, সমর্থকদের ২ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে কাতারে প্রবেশ করতে।
এই বিষয়ে দেশটির সরকারের এক মুখপাত্র জাবর হাম্মউদ বলেছেন, ‘বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ হলেই আমরা টিকিটহীন ফুটবলপ্রেমীদের কাতারে স্বাগত জানাতে প্রস্তুত। ২ ডিসেম্বর থেকে তাঁরা কাতারে আসতে পারবেন। বিশ্বকাপের উত্তাপ সকলেই উপভোগ করতে পারবেন।’
তবে বিশ্বকাপের টিকিট এবং ভিসা পেলেই যে কাতারে যাওয়া যাবে বিষয়টি তেমনও নয়। হায়া কার্ড না থাকলে কাতারে এবং বিশ্বকাপের স্টেডিয়ামগুলিতে প্রবেশ করা যাবে না। কাতার বিশ্বকাপের সরকারি ওয়েব সাইটেই হায়া কার্ডের জন্য আবেদন করা যাবে। মোবাইল অ্যাপেও এই কার্ড পাবেন ফুটবলপ্রেমীরা।
হাম্মউদ আরও বলেন, ‘প্রত্যেক ফুটবলপ্রেমীর নিরাপত্তা সুনিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। এজন্য সংশ্লিষ্ট সংস্থাগুলো একত্রে কাজ করছে। সফল বিশ্বকাপ আয়োজন করার ব্যাপারে আমরা আশাবাদী। যাদের কাছে হায়া কার্ড থাকবে, তারা ২৩ জানুয়ারি পর্যন্ত কাতারে থাকতে পারবেন।’
বিশ্বকাপ দেখতে আসা ফুটবলপ্রেমীদের স্বাস্থ্য নিয়েও যত্নবান আয়োজকরা। আয়োজক কমিটির অন্যতম মুখপাত্র ইউসেফ আল মাসলামানি বলেছেন, ‘ফুটবলপ্রেমীদের জন্য আমরা বিনামূল্যের হেল্প লাইন খুলছি। প্রয়োজন হলে ১৬০০০ নম্বরে ফোন করে যে কেউ স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ নিতে পারবেন।’
এদিকে বিশ্বকাপের জন্য কোভিড বিধিনিষেধও শিথিল করেছে কাতার সরকার। গত মঙ্গলবার (১ নভেম্বর) থেকে সেখানে প্রবেশ করতে কোভিড পরীক্ষার সনদের প্রয়োজন নেই। এমনকি মাস্ক ব্যবহারও বাধ্যতামূলক নয় সেখানে।
উল্লেখ্য, কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারের প্রতিপক্ষ লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর। এবারই ৩২ দলের শেষ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। পরের আসর থেকে সেটি ৪৮ দলে উন্নীত হবে বলে জানিয়েছে ফিফা।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











