‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ শিক্ষা প্রতিষ্ঠানে দেখানোর নির্দেশ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২২ পিএম, ২৮ জুলাই ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। নির্মাতা শামীম আহমেদ রনির চিত্রনাট্যে এই ছবি পরিচালনা ও প্রযোজনা করেছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। এখানে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেছেন নির্মাতার ছেলে শান্ত খান এবং ফজিলাতুন্নেসা মুজিব চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদীন দীঘি।
গত ২ এপ্রিল সারা দেশের ৫৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। তারও আগে ৩০ মার্চ সিনেমাটি প্রথম প্রদর্শিত হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। এই সিনেমাটিকেই এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে দেখানোর নির্দেশ দিল শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপসচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, কৈশোর ও তারুণ্যের জীবন নিয়ে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। জাতির পিতার হাতে স্থাপিত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (বিএফডিসি) থেকে এ যাবতকালে এটিই প্রথম জাতির পিতার জীবনীভিত্তিক নির্মিত চলচ্চিত্র। ’
‘শাপলা মিডিয়া ইতোমধ্যে সিনেবাজ ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি প্রকাশ করেছে। যা বিনামূল্যে দেখা যাচ্ছে। ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাটি সিনেবাজ ওটিটি প্ল্যাটফর্মে বিনামূল্যে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে এবং প্রতিষ্ঠান খোলার পর সিনেমাটি প্রদর্শনের ব্যবস্থা করতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে।’
এ প্রসঙ্গে শাপলা মিডিয়ার কর্ণধার ও সিনেমাটির পরিচালক সেলিম খান বলেন, ‘এটি আমাদের জন্য অনেক বড় খুশির খবর। আমি মনে করি, এতে করে শিক্ষার্থীরা জাতির পিতাকে নিয়ে সঠিক ইতিহাস জানতে পারবে। সেই সাথে জাতির পিতার আদর্শ ধারণ করতে অণুপ্রাণিত হবে। এ সুযোগটি করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা।’
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নিয়ে শেখ মুজিবুর রহমান যেভাবে বাংলাদেশের জাতির জনক হয়ে উঠেছিলেন, সেই কাহিনি তুলে ধরা হয়েছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমায়। শান্ত এবং দীঘি ছাড়া এ সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শিবা শানু, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাজনুন মিজান, দিলারা জামান ও নাজনীন চুমকি।
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী





