টেক্সাসে তুষারঝড়ে ২১ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য ভয়াবহ তুষারঝড়ে অন্তত ২১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। রয়টার্স ও এপির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
দুই দিন ধরে বিদ্যুৎহীন হয়ে পড়া অঞ্চলটি যেন ডিপ ফ্রিজে পরিণত হয়েছে। রাজ্যটির বিভিন্ন এলাকায় তাপমাত্রা মাইনাস ২ থেকে মাইনাস ২৮ ডিগ্রির মধ্যে নেমে আসায় জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। বিদ্যুৎ সংযোগ ঠিক না হওয়ায় কেন্দ্রীয় গ্রিডের সমালোচনা করেছেন স্থানীয় কর্মকর্তারা। প্রচণ্ড ঠাণ্ডায় বন্ধ করে দেয়া হয়েছে করোনা টিকাদান কার্যক্রম।
পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বলা হয়েছে, নিহতদের মধ্যে টেক্সাস, লুইজিয়ানা, কেনটাকি এবং মিসৌরির বাসিন্দারা রয়েছেন। এছাড়া একটি বাড়িতে অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু হয়েছে।
সোমবারই টেক্সাসে জরুরি অবস্থা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, ফেডারেল সরকার জরুরি প্রয়োজনে যেকোনো জরুরি সরবরাহ করতে প্রস্তুত রয়েছে।
হিউস্টনের মেয়র সিলভেস্টার টার্নার এক সংবাদ সম্মেলনে জানান, তার শহরের ১.৩ মিলিয়ন মানুষ বিদ্যুৎহীন রয়েছেন। তবে এখন সমালোচনা না করে কীভাবে দ্রুত বিদ্যুৎ ফিরিয়ে আনা যায় তার চেষ্টা করতে হবে।
মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে টেক্সাসের ৪১ লাখ ১৩ হাজার ৭০১ জন বাসিন্দা বিদ্যুতের বাইরে ছিলেন বলে জানিয়েছে পাওয়ার আউটেজ ডট ইউএস ওয়েবসাইট।
উত্তর অস্টিনের বাসিন্দা আম্বার নিকোলাস এপিকে বলেন, আমরা প্রচণ্ড বিরক্ত। কারণ একসঙ্গে পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ার কোনো কারণ নেই। এটি সম্পূর্ণ একটি বিশৃঙ্খল অবস্থা।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার










