ঢাকা, বুধবার ০৪, নভেম্বর ২০২৬ ৯:০৮:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল

টেক্সাসে স্কুলে বন্দুক হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:০১ পিএম, ১৯ মে ২০১৮ শনিবার

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি উচ্চ বিদ্যালয়ে শুক্রবার এক কিশোর একটি শটগান ও রিভলবার নিয়ে তার সহপাঠিদের ওপর হামলা চালায়। এতে ১০ জন নিহত হয়েছে। এদের অধিকাংশই শিক্ষার্থী। স্কুলটি হিউস্টন শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে।


হামলাকারীর নাম ডিমিত্রিওস পাগুরতিস। তার বয়স (১৭)। সে সান্তা ফে উচ্চ বিদ্যালয়ের ছাত্র। খবর বার্তা সংস্থা এএফপি’র।

 

হ্যারিস কাউন্টি শেরিফ এড গঞ্জালেস সাংবাদিকদের বলেছেন, স্যান্টা ফি হাই স্কুলের এই ঘটনায় যারা মারা গেছে তাদের বেশিরভাগই শিক্ষার্থী। পুলিশের একজন কর্মকর্তাও এতে আহত হয়েছেন।


স্কুলে হামলার পর সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগে তার মৃত্যুদন্ড হতে পারে। আরেকজন শিক্ষার্থীকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 


গভর্ণর গ্রেগ অ্যাবোট বলেন, এই হামলায় ১০ জন নিহত ও আরো ১০ জন আহত হয়েছে। বন্দুকধারী যে শটগান ও রিভলবার দিয়ে হামলা চালিয়েছে সেটা তার বাবার।

 

প্রেসিডেন্ট ট্রাম্পও এই হামলাকে `অত্যন্ত ভয়ঙ্কর` বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, শিক্ষার্থীদেরকে রক্ষায় তার প্রশাসন সর্বাত্মক কাজ করবে।

এই বিভাগের জনপ্রিয়