ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ২১:১৫:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১১ পিএম, ২৭ জুলাই ২০২২ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাদারীপুরের রাজৈরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার বৌলগ্রাম নামক স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সলিম দিয়া গ্রামের নূরুল মাতুব্বরের স্ত্রী রওশনারা বেগম ও তার মেয়ে আল্লাদি আক্তার।

মস্তফাপুর হাইওয়ে পুলিশের এসআই জুয়েল জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে বৈলগ্রাম নামক স্থানে রাজৈরগামী একটি যাত্রীবাহী অটোভ্যান উল্টে যায়। এতে রাস্তায় ছিটকে পড়েন রওশনারা ও আল্লাদি। এ সময় পেছন থেকে আসা পিঁয়াজভর্তি একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

নিহতদের লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।