ট্রাম্পের ভাষণ ছিঁড়ে ফেললেন পেলোসি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১২ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার
ট্রাম্পের ভাষণ ছিঁড়ে ফেললেন পেলোসি
একাধিক নাটকীয় ঘটনার মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন কংগ্রেসে তার স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণ দিয়েছেন। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ট্রাম্প তার নীতিমালার সপক্ষে যুক্তি দিয়ে বলেন, তার প্রশাসন আমেরিকার সুনাম আবার ফিরিয়ে এনেছে।
কিন্তু এ ভাষণ দেয়ার সময় বেশ কয়েকটি নাটকীয় ঘটনা ঘটে।
ভাষণের আগে অধিবেশন কক্ষে ঢোকার পর স্পিকার ন্যান্সি পেলোসির সাথে হাত মেলাননি ট্রাম্প। তার ভাষণ শেষ হবার পর প্রেসিডেন্টের পেছনে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স যখন করতালি দিচ্ছেন, তখন তার ঠিক পাশে দাঁড়িয়ে স্পিকার ন্যান্সি পেলোসি সেই ভাষণের একটি কপি ছিঁড়ে ফেলেন।
সম্প্রতি মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসন করা হয়েছে, যে জন্য অত্যন্ত সক্রিয় ভুমিকা পালন করেন ডেমোক্র্যাট স্পিকার ন্যান্সি পেলোসি।
এই অভিশংসনকে কেন্দ্র করে মার্কিন কংগ্রেসের দুই কক্ষেই রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে গভীর বিভক্তি সৃষ্টি হয়েছে। অবশ্য সেই অভিশংসনের পর রিপাবলিকান-নিয়ন্ত্রিত সেনেটে বিচার প্রক্রিয়ায় মি ট্রাম্প খালাস পেয়ে যাবেন - এটা প্রায় নিশ্চিত।
পেলোসি-ট্রাম্পকে স্বাগত জানানোর সময় সাধারণত যে আলংকারিক ভাষা ব্যবহার করা হয় - তা করেন নি। ভাষণের দু-এক জায়গায় তাকে মাথা নেড়ে বলতে দেখা যায় "এটা সত্য নয়"।
ডোনাল্ড ট্রাম্প তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি এখন চাঙ্গা হয়েছে, বিশেষ করে চীনের সঙ্গে বাণিজ্যিক সমতা তৈরি হওয়ায় কর্মসংস্থান বহুগুণ বেড়েছে এবং মানুষ আমেরিকাকে আবার সমীহ করছে।
তার ভাষণ শুনতে বেশ কিছু নারী ডেমোক্র্যাট সদস্য সাদা পোশাক পরে আসেন। কয়েকজন উদারপন্থী সদস্য ট্রাম্পের ভাষণে আসেন নি। রশিদা তালায়েবসহ কয়েকজন সদস্য ট্রাম্পের ভাষণের সময় ওয়াক আউট করেন।
সূত্র : বিবিসি বাংলা
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- রানীর দিঘির পাড়: জমে আছে কত ইতিহাস, কত স্মৃতি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ








