ট্রাম্পের সাথে দেখা করতে চেয়েছিলেন জেন ফন্ডা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৭ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৯ বুধবার
এক সময়ের হলিউড তারকা নারীবাদী ও পরিবেশকর্মী জেন ফন্ডা (৮২)
হলিউড তারকা জেন ফন্ডা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে চেয়েছিলেন। মঙ্গলবার ন্যাশনাল প্রেসক্লাবে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ফন্ডা।
এ সময়ে তিনি বলেন, ‘ট্রাম্প ২০১৬ সালে নির্বাচিত হওয়ার পর পরই আমি সুন্দরী ও মেধাবী বেশ কয়েকজন এক্টিভিস্টকে নিয়ে তার সাথে দেখা করার পরিকল্পনা করি। এদের মধ্যে পামেলা এন্ডারসনও ছিলেন। বৈশিক উষ্ণতা বৃদ্ধি রোধে তার করণীয় নিয়ে কথা বলতেই তার সাথে দেখা করার কথা ভাবি।’
কিন্তু এ পরিকল্পনা নিয়ে ট্রাম্পের জামাতা জারেড কুশনারের সঙ্গে কথা বলার পর তিনি তাদের ইভাঙ্কা ট্রাম্পের কাছে পাঠিয়ে দেন। ইভাঙ্কা সব শুনে কেবল হাসলেন। এরপর এ বিষয়ে কোন সাড়া পাননি তারা।
নারীবাদী ও পরিবেশকর্মী ফন্ডা (৮২) বলেন, আমি ভেবেছি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে গিয়ে বলবো পৃথিবীকে রক্ষা করতে পারলে আপনি হবেন পুরো বিশ্বের হিরো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিস্ময়কর একজন মানব।
তিনি বলেন, আমার পরিকল্পনার কথা কুশনারকে জানানোর পর সে আমাদের ইভাঙ্কার কাছে পাঠালো। ওই পরিবারের একমাত্র পরিবেশবাদী ইভাঙ্কা পরিকল্পনার কথা শুনে হাসলো। কিন্তু পরবর্তী সময়ে কোন সাড়া দেননি।
সুইডিশ অ্যাক্টিভিস্ট গ্রেটা থুনবার্গকে নিয়ে ট্রাম্পের হাস্য কৌতুক সম্পর্কে প্রশ্ন করা হলে ফন্ডা বলেন, এ জন্যে ট্রাম্পের করুণা পাওনা। কারণ গ্রেটার মতো মেয়ের সাথে যে ব্যক্তি এমন করতে পারে সে আসলে ফাঁপা।
জেন আরও বলেন, ট্রাম্পের মধ্যে সমবেদনা ও সহমর্মিতার ঘাটতি রয়েছে। লোকটির প্রতি আমার সহমর্মিতা আছে। কিন্তু আমি শঙ্কিত, কারণ তার ভেতর কোন পরিবর্তন দেখছি না।
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ











