ট্রুডোর বাড়ি রিডো কটেজ ছাড়লেন সোফি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৬ এএম, ৬ আগস্ট ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
বিচ্ছেদের পর শনিবার (৫ আগস্ট) তাদের ব্যক্তিগত বাসভবন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বাড়ি রিডো কটেজ ছাড়লেন সোফি গ্রেগোয়ার।
ট্রুডোর বাড়ি ছাড়লেও সন্তানদের সহ-অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। সন্তানদের দেখাশোনার জন্য তাই ট্রুডোর বাসভবনের কাছাকাছিই একটি ব্যক্তিগত বাড়িতে উঠছেন সোফি গ্রেগোয়ার।
কানাডার আইনে, প্রধানমন্ত্রীর সহধর্মিণী তাঁর সমর্থনে থেকে দেশের প্রতিনিধিত্বে ভূমিকা পালন করতে পারেন। কিন্তু দাপ্তরিক উপাধি বহন করতে পারেন না। তাই সোফি সরকারের পক্ষে আর কোনো বক্তৃতা বা জনসাধারণের সম্মুখে আসবেন না।
রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন না বা বিদেশ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ভ্রমণ করবেন না। নিরাপত্তায় সরকারি বিশেষ কোনো সুবিধাও পাবেন না তিনি।
বিচ্ছেদ হওয়ায় বিশ্বনেতাদের সঙ্গে যে কোনো দাপ্তরিক বৈঠকেও আর ট্রুডোর পাশে দেখা যাবে না তাকে। প্রধানমন্ত্রীর কার্যালয়েও থাকবে না কোনো অধিকার। তবে বাসভবনে সোফি আসতে পারবেন।
বিচ্ছেদের আগে প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবে সোফি গ্রেগোয়ার বিভিন্ন দাতব্য কাজে যুক্ত ছিলেন। তিনি নারীদের অধিকার, মানসিক স্বাস্থ্য সমস্যা, খাওয়ার ব্যাধি, শারীরিক কার্যকলাপসহ অনেক বিষয় নিয়ে কানাডার প্রতিনিধিত্ব করেছিলেন। বিয়ে বিচ্ছেদ হলেও তিনি এসব সামাজিক কার্যকলাপ অব্যাহত রাখবেন।
২০১৫ সালে লিবারেল পার্টি প্রথম নির্বাচিত হওয়ার পর রিডো কটেজ ছিল ট্রুডো দম্পতির আবাসস্থল। প্রধানমন্ত্রী হওয়ার পরও ট্রুডো সরকারি বাসভবন সাসেক্সে যাননি।
আর বিচ্ছেদের পর ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে সোফি ত্যাগ করেন নানা স্মৃতিবিজড়িত রিডো কটেজ ।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা





