ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১:৪৮:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০১ পিএম, ২২ জুন ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) দুপুর দেড়টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব জামালপুর রেললাইনের মোহাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন উপজেলার রাজগোলাবাড়ি গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো. আরজু (৫০) ও তার স্ত্রী শম্পা বেগম (৪০)।

ভূঞাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল কাদের জানান, আজ বেলা দেড়টার দিকে আরজু মিয়া ও তার স্ত্রী সম্পা বেগম গোপালপুর উপজেলার যোগীরগোপা এলাকায় যাওয়ার উদ্দেশ্যে রেল ব্রিজ পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টগ্রাম মেইল ট্রেনের নিচে কাটা পড়েন তারা। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

গোপালপুর থানার ওসি মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।