ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৩:৫৭:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ১১ জুনের টিকিট

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৯ এএম, ১ জুন ২০২৫ রবিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।আজ রবিবার সকাল ৮টায় অনলাইনে এই টিকিট বিক্রি শুরু হয়।

এবারও যাত্রীদের ভোগান্তি কমাতে রেলওয়ে শতভাগ আসন অনলাইনে বিক্রির ব্যবস্থা করেছে। টিকিট সংগ্রহ করা যাবে রেলওয়ের অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ও অ্যাপের মাধ্যমে।

রেলওয়ে সূত্র জানায়, ঈদের পরে সাত দিনের ট্রেন যাত্রার জন্য বিশেষ ব্যবস্থায় অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। এই সময়ের টিকিট একবার কিনে ফেরত দেওয়া যাবে না।

একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একাধিক টিকিট নিলে সহযাত্রীদের নাম টিকিট কাটার সময়ই যুক্ত করতে হবে।

এরইমধ্যে ৯ জুনের টিকিট ৩০ মে ও ১০ জুনের টিকিট ৩১ মে বিক্রি হয়েছে। আজ ১১ জুনের টিকিট, আগামীকাল ১২ জুনের টিকিট (২ জুন), এরপর ১৩, ১৪ ও ১৫ জুনের টিকিট যথাক্রমে ৩, ৪ ও ৫ জুন বিক্রি হবে।

ঈদের আগের মতো এবার ফিরতি পথেও টিকিট সংগ্রহে যাত্রীদের আগেভাগেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ।