ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মর্মান্তিক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৪ এএম, ১ জুন ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ঠাকুরগাঁওয়ে পল্লী বিদ্যুতের তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাপী বেগমন (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গোলাপী ভুল্লী মাদারগঞ্জ বোর্ডস্কুল গ্রামের রবিউল ইসলামের স্ত্রী। সে সেলিম রেজা জুটমিলের কর্মী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জুট মিল কর্মী গোলাপী ও তার এক মহিলা সহকর্মী জুটমিলের রাতের ডিউটি শেষ করে সকাল সাড়ে ৮ টার দিকে বারোমাড়া কান্দরের মাঝখান দিয়ে বাড়ী ফেরার পথে অকেজো কাঠের বিদ্যুৎ খুটিরতার পায়ের নিচে পড়ে থাকলে সেই তারে জড়িয়ে গোলাপীর মর্মান্তিক মৃত্যু হয়।
পরে ঘটনাস্থল থেকে ছিন্নভিন্ন লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে বলে দেখা গেছে।
মাদারগঞ্জ গ্রামবাসী জানান, পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের অবহেলা ও গাফিলাতির কারণে একটি প্রাণ অকালে ঝড়ে গেলো। এখানে ইতিপূর্বে আরও ঘটনা ঘটেছিলো। বিদ্যুৎতের তার পড়ে কয়েকটি গরু মারা গিয়েছিলো। আজকে সেই জায়গায় অকেজো কাঠের পিলারের তার ছিড়ে পড়ে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হলো। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি এবং প্রশাসনের দৃষ্টি কামনা করছি।
এ ব্যাপারে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মাহফুজুর রহমান জানান, বিষয়টি খুবই দুঃখজনক। আপাতত সেখানকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আর ঘটনায় যদি আমাদের কোনো কর্মকর্তার অবহেলা থাকে তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ, (ওসি), আতিকুর রহমান জানান, ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







