ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ৯:২৩:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬ জাতির পিতার জন্মদিন আজ উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ

ঠাকুরগাঁওয়ের তিন নারী ফুটবলারকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৯ পিএম, ২১ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নিজ জেলা ঠাঁকুরগাওয়ে উষ্ণ সংবর্ধনায় সিক্ত হলেন সাফ চ্যাম্পিয়শীপ বিজয়ী বাংলাদেশ নারী দলের তিন খেলোয়াড় স্বপ্না রানী, কোহাতি কিসকু ও সাগরিকা।

আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা নিজ কার্যালয়ে তিন ফুটবলারকে সংবর্ধনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা তাজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। 

জেলা প্রশাসক নারী ফুটবলারদের সফলতার গল্প শুনেন  এবং একইসাথে তাদের পাশে থাকার আশ্বাসও দেন।

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপে বিজয়ী হয়েছে বাংলাদেশ। অক্টোবরে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ফাইনালে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল। সেই দলেই খেলেছেন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির স্বপ্না রানী, সাগরিকা ও কোহাতি কিসকু।