ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ০:১০:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

ডন বদলের পর বদলে যাচ্ছে রোমাও, প্রিয়াঙ্কার জায়গায় কে!

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৪ পিএম, ২৫ নভেম্বর ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শাহরুখ থাকছেন না ডন-৩ সিনেমায়। শাহরুখের জায়গায় দেখা যাবে রণবীর সিংকে। ফারহান আখতারের এই ঘোষণার পরেই শোরগোল পড়ে গিয়েছিল। এবার আবার শোনা যাচ্ছে এ সিনেমায় রোমার চরিত্রেও দেখা যাবে না প্রিয়াঙ্কা চোপড়াকে। অর্থাৎ শাহরুখ এবং প্রিয়াঙ্কা কেউ অভিনয় করবেন না ডন-৩-এ। 

শাহরুখ থাকবে না জানার পর এসআরকে অনুরাগীরা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন। ফারহান আখতারের প্রাণ নাশের হুমকিও দেওয়া হয়েছিল। কিন্তু ফারহান আখতার নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। 

তিনি বলেছেন, অমিতাভ বচ্চনের জায়গায় যখন শাহরুখ খানকে ডন-২কে তে  নেওয়া হয়েছিল তখন একই সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। 

ডন-২ সিনেমা করতে গিয়ে আবার প্রিয়াঙ্কার সঙ্গে শাহরুখে সম্পর্কের রসায়ন অনেকটাই গড়িয়েছিল। তারপরে বলা হয় প্রিয়াঙ্কা চোপড়ার বলিউডে কাজ পাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে তিনি বলিউড ছেড়ে হলিউডে পাড়ি দেন। তারপরে খুব কম সিনেমাই বলিউডে করেছেন তিনি। 

ডন-২তে শাহরুখ ডনের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং রোমার ভূমিকায় অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু ডন-৩তে সবটাই বদলে যেতে বসেছে। ডন যেমন বদলে যাচ্ছে তেমন বদলে যাচ্ছে রোমা চরিত্রের অভিনেতাও। রোমা চরিত্রে অভনয় করতে দেখা যাবে সোবিতা ধুলিপালাকে।