ডলারের দর ঊর্ধ্বমুখী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৫ এএম, ৩০ মার্চ ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের ডলারের দাম বেড়েছে। বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে অস্থিরতা কমেছে। এতে ঝুঁকিপূর্ণ মুদ্রায় বিনিয়োগে উৎসাহী হয়েছেন ব্যবসায়ীরা। ফলে দেশটির মুদ্রার মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, আন্তর্জাতিক মুদ্রাবাজারে প্রধান ৬ মুদ্রার বিপরীতে ডলার সূচক বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ০৯৭ শতাংশ। বর্তমানে তা ১০২ দশমিক ৭৩ পয়েন্টে অবস্থান করছে।
এর আগে চলতি মাসে ডলারের মান ২ শতাংশ কমে। ব্যাংকিং সেক্টরে সংকটের আশঙ্কায় এ নিম্নমুখিতা তৈরি হয়।
চলমান মার্চের প্রথম ভাগে আকস্মিক বন্ধ হয়ে যায় যুক্তরাষ্ট্রের মাঝারি আকারের সিলিকন ভ্যালি ব্যাংক এবং সিগনেচার ব্যাংক। সুইজারল্যান্ডের ক্রেডিট সুইসেও ধস নামে।
তাতে চাপে পড়ে ডলার। কারণ, উদ্ভূত পরিস্থিতিতে কঠোর মুদ্রানীতি গ্রহণ থেকে বিরত হতে পারে ফেডারেল রিজার্ভ (ফেড) বলে আশঙ্কা জেগেছিল। যেখানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়িয়ে যাচ্ছিল মার্কিন কেন্দ্রীয় ব্যাংক।
তবে আর্থিক খাতে ইতিবাচক মনোভাব দেখা যাওয়ায় আপাতত সেই ভাবনা থেকে সরে এসেছে ফেড। ফলে ডলারের দর বেড়েছে।
এ প্রেক্ষাপটে ইউরোর মূল্যমান হ্রাস পেয়েছে শূন্য দশমিক ১৩ শতাংশ। ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান মুদ্রাটির বিনিময় হার স্থির হয়েছে ১ ডলার ০৮২৯ সেন্টে।
স্টার্লিংয়ের দরপতন হয়েছে শূন্য দশমিক ১১ শতাংশ। ব্রিটিশ মুদ্রাটির দাম নিষ্পত্তি হয়েছে ১ ডলার ২২৯৭ সেন্টে।
তবে জাপানি ইয়েন শক্তিশালী হয়েছে শূন্য দশমিক ০৫ শতাংশ। এক ডলার বিক্রি হচ্ছে ১৩২ দশমিক ৭৭ ইয়েনে।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ







