ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১৩:২২:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

ডাক দিয়ে যায় # আইরীন নিয়াজী মান্না

আপডেট: ০৫:১৬ পিএম, ৫ জুলাই ২০১৫ রবিবার

000ডাক দিয়ে যায় বনমহুয়া বাঁশ-বাগানের ঝাড়, ডাক দিয়ে যায় সন্ধ্যারাতে তারার মনিহার। ডাক দিয়ে যায় পাখ-পাখালি তিল-সরিষার শাখ, ডাক দিয়ে যায় দূরের পাখি রূপসা নদীর বাঁক। ডাক দিয়ে যায় সবুজ পাহাড় দূরের ধূসর বন, ডাক দিয়ে যায় টুনটুনিটা উদাস করে মন। ডাক দিয়ে যায় স্রোতের নদী উতাল-পাতাল ঢেউ, ডাক দিয়ে যায় দুখের সাগর কেউ দেখে না কেউ। ডাক দিয়ে যায় মাঠের কৃষক দূরের সোনা গাঁয়, ডাক দিয়ে যায় কৃষান মেয়ে ঘরের আঙিনায়। ডাক দিয়ে যায় শীতের সকাল শিশির জ্বলা ভোর, ডাক দিয়ে যায় ভোরের পাখি আলগা করা দোর। ডাক দিয়ে যায় আসমানী মেঘ জ্যৈষ্ঠ মাসের শেষ ডাক দিয়ে যায় সবুজ শ্যামল সোনার বাংলাদেশ।