ডাস্টবিনে পড়েছিল নবজাতক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৭ এএম, ৩ আগস্ট ২০২২ বুধবার
ফাইল ছবি
সাভারের ডাস্টবিনে ফেলে রেখে যাওয়া ফুটফুটে এক নবজাতক শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে এলাকাবাসী। হাসপাতালে চিকিৎসাধীন নবজাতকটি সুস্থ আছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৩ আগস্ট) সকালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (২ আগস্ট) রাত ৮টার দিকে আশুলিয়ার ঘোষবাগ পূর্বপাড়া সোনিয়া গেট এলাকার একটি ডাস্টবিন থেকে নবজাতকটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা নূর মোহাম্মদ বলেন, সোনিয়া গেট এলাকায় আমার চাচা রিপন সিকদারের বাসা। রাত ৮টার দিকে তার বাসার পাশের ডাস্টবিন থেকে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় সবাই। পরে ডাস্টবিন ভেতর থেকে ছেলে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে শিশুটিকে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী বলেন, ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া নবজাতকটি হাসপাতালে চিকিৎসাধীন। আমি হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। বাচ্চাটা সুস্থ আছে বলে তারা জানিয়েছে। কে বা কারা সুযোগ বুঝে বাচ্চাটি ডাস্টবিনে ফেলে রেখে গেছে সে বিষয়ে তদন্ত চলছে।
এলাকার অনেক মানুষ নবজাতকটি দত্তক নিতে আগ্রহী জানালে এসআই বলেন, এখন শিশুটির চিকিৎসা চলছে। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। সুস্থ হলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে শিশুটিকে দত্তক দেওয়া সম্ভব হবে।’
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও










