ডেঙ্গু-চিকুনগুনিয়ায় আতঙ্কিত হবেন না: মেয়র
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪৯ পিএম, ৭ জুলাই ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
রোববার সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মশক নিধন সংক্রান্ত এক সভায় তিনি এ কথা বলেন।
এ সময় স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, সচিব হেলালউদ্দিন, উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রাতিষ্ঠানিক উদ্যোগ ও জনসচেতনতা, দুটি বিষয়ের সমন্বয়ের মাধ্যমে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া নিয়ন্ত্রণ করা সম্ভব উল্লেখ করে মেয়র বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণের বাইরে যায়নি। প্রাতিষ্ঠানিক উদ্যোগ ও জনসচেতনতা, দুটি বিষয়ের সমন্বয়ের মাধ্যমে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া নিয়ন্ত্রণ করা সম্ভব।
মশক নিধনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে উল্লেখ করে মেয়র বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিশেষজ্ঞদের নিয়ে সেমিনার, ক্র্যাশ প্রোগ্রাম চালু রয়েছে।
এ ছাড়া সচেতনতা বাড়াতে মসজিদে খুতবা, শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করা হয়েছে। এ ছাড়া টিভি, পত্রপত্রিকায় বিজ্ঞাপন, ডিজিটাল প্রচারণার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, জনমনে সচেতনতা বাড়াতে এরই মধ্যে প্রতিটি এলাকা থেকে মসজিদের ইমাম, শিক্ষক, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সুশীল সমাজের সাতজন করে নাগরিক নিয়ে ২৮ জনের ‘কমিউনিটি অ্যাম্বাসেডর’ নিয়োগ দেয়া হয়েছে। ফলে কোনো সমস্যা হলে তা সঙ্গে সঙ্গে ধরা পড়ছে।
-জেডসি
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী





