ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ২৩:৩৭:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

ডেঙ্গু নিধনে ৬ আগস্ট থেকে বিটিআই ছিটাবে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০২ পিএম, ৩ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি কাটিয়ে উঠতে নতুন কীটনাশক বিটিআইয়ের (বাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস) প্রয়োগ করবে ঢাকা উত্তর সিটি করপারেশন (ডিএনসিসি)।

আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশান-২-এ প্রথমবারের মতো বিটিআই প্রয়োগ কার্যক্রম উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

এ সময় তিনি জানান আগামী ৬ আগস্ট থেকে সব সড়কে বিটিআই ছিটাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। 

বিটিআই একধরনের ব্যাকটেরিয়া, যা মশার লার্ভা ধ্বংস করে। এটি যখন লার্ভার পরিপাকতন্ত্রে যায়, এর বিষক্রিয়া লার্ভার পরিপাকতন্ত্র ধ্বংস করে ফেলে। লার্ভা পরে আর কিছুই খেতে পারে না। একপর্যায়ে না খেয়েই লার্ভাগুলো মরে যায়। জমে থাকা পানি, জলাধার বা ড্রেনে অর্থাৎ মশার লার্ভার জন্মস্থানে লার্ভিসাইডিংয়ের মাধ্যমে বিটিআই প্রয়োগ করা হয়।

ডিএনসিসি সূত্র জানায়, প্রায় দুই বছর ধরে বিটিআই দিয়ে মশার লার্ভা ধ্বংস করার বিষয়ে কীটতত্ত্ববিদের সঙ্গে আলোচনা করছেন ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।