ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৪:১৫:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

ডেঙ্গুতে আরও চার জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৭ পিএম, ১৯ আগস্ট ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে খুলনা, ফরিদপুর ও ময়মনসিংহে ৪ জন মারা গেছেন। রোববার মধ্যরাত থেকে সোমবার সকাল সাড়ে ১০টার মধ্যে তাদের মৃত্যু হয়।

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মিজানুর রহমান (৪০) নামে এক ব্যক্তি। সোমবার সকাল ৭টার দিকে মারা যান তিনি। এ নিয়ে গত এক মাসে খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হলো ।

অন্যদিকে, ময়মনসিংহে মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২ জন। এদের নাম আনোয়ার (৪৬) ও রাসেল (৩৫)।

আনোয়ার মারা যান রোববার মধ্যরাতে। তিনি গতকালই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহে মেডিক্যালে ভর্তি হন। তার বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায়। প্রায় একই সময় ওই হাসপাতালে মারা যান রাসেল। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায়।

এ ছাড়া, সোমবার সকালে ১০টার দিকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে মারা গেছেন দেলোয়ার হোসেন (৩৫) নামের এক ব্যক্তি। দেলোয়ার হোসেন শহরের পূর্ব খাবাসপুর এলাকার একটি মসজিদে ইমাম ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে রোববার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭০৬ জন। এবছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৫৩ হাজার ১৮২ জন।

হাসপাতালগুলো থেকে ডেঙ্গুতে ৭০ জন মারা গেছেন বলে রিপোর্ট করা হয়। তথ্য পর্যালোচনার করে ৪০ জনের মৃত্যুর কারণ ডেঙ্গু বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

-জেডসি