ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৫ পিএম, ২৬ ডিসেম্বর ২০২২ সোমবার
ফাইল ছবি
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতনু ভর্তি হয়েছেন ১০৬ রোগী। এখন পর্যন্ত চলতি বছর মশাবাহিত এই রোগে মারা গেছেন ২৭৮ জন। দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ১০৬ জন ভর্তির মধ্যে রাজধানীতে ৪৩ এবং রাজধানীর বাইরে বিভিন্ন হাসপাতালে ৬৩ জন ভর্তি হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৪৪৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২৪৩ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ২০৪ জন রোগী। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ৬২ হাজার ১২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩৯ হাজার ৯৯ এবং ঢাকার বাইরে ২৩ হাজার ২৮ জন। এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ২৭৮ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ হাজার ৪০২ জন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৬৮৫ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ২২ হাজার ৭১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
নভেম্বর মাসে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১৯ হাজার ৩৩৪ জন এবং সর্বোচ্চ ১১৩ জনের মৃত্যু হয়। অক্টোবরে চিকিৎসা নিয়েছিল ২১ হাজার ৯৩২ জন এবং মারা গেছেন ৮৬ জন। এছাড়া চলতি মাসে ২৬ ডিসেম্বর সকাল ৮ পর্যন্ত সর্বমোট ডেঙ্গু আক্রন্ত রোগী ৪ হাজার ৭৬৯ জন আর মৃত্যু হয়েছে ২৪ জনের।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



