ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৩:৫৭:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫৩ জন

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ৭ ডিসেম্বর ২০২২ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ২৬০ জন। আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৫৩ জন। এর মধ্যে ঢাকায় ১৩০ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ১২৩ জন ভর্তি হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ১৭১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৬৮৩  জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৪৮৮ জন রোগী।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৫৯ হাজার ৪৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩৭ হাজার ৬৫৪ জন এবং ঢাকার বাইরে ২১ হাজার ৭৯৫ জন।
অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়েছে ৫৮ হাজার ১৮ জন। এর মধ্যে ঢাকায় ৩৬ হাজার ৮১১ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ২১ হাজার ২০৭ জন সুস্থ হয়েছে।