ডোমারে বেড়েছে আখের চাষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৬ পিএম, ১৯ আগস্ট ২০২২ শুক্রবার
ছবি: সংগৃহীত
কম খরচে বেশী লাভ হওয়ায় নীলফামারীর ডোমারে বেড়েছে আখের চাষ। ভ্রাম্যমাণ বিক্রেতারা ক্ষেতেই চাষিদের কাছ থেকে আখ কিনে বাজারে ভালো দামে বিক্রি করছে। ফলে লাভবান হচ্ছেন চাষি ও ব্যবসায়ীরাও।
জানা যায়, উঁচু জমি, পানি নিষ্কাশন ব্যবস্থা থাকায় ডাঙ্গা ও সমতল জমিতে আখের ভালো উৎপাদন হয়। অন্যান্য ফসলের ন্যায় তুলনামুলক কম উৎপাদন খরচ ও অধিক দামে বিক্রয় হওয়ায় প্রতি বছর বেড়েছে আখ চাষির সংখ্যা। চলতি বছর আবহাওয়া অনুকূল থাকায় এ উপজেলায় আখ ক্ষেতে রোগবালাই কম। ফলে ফলনও ভালো হয়েছে। আখের ব্যাপক চাহিদা থাকার কারণে মাঠেই ভালো দাম পাচ্ছেন চাষিরা। এমনকি ভ্রাম্যমাণ বিক্রেতারা ক্ষেতেই চাষিদের কাছ থেকে আখ কিনে বাজারে ভালো দামে বিক্রি করেছেন।
বোড়াগাড়ী ইউপির আখ চাষি জয়নাল আবেদীন, উপেন চন্দ্র রায়, হযরত আলী, আমিন এবং নুরুল হক বলেন, প্রায় ১০-১২ বছর থেকে আখ চাষ করছি। গত বছরের তুলনায় এ বছর বেশি চাষ করেছি। রোগবালাই কম হয়েছে। আবহাওয়া প্রচন্ড গরম চলছে। তাই বাজারে আখের প্রচুর চাহিদা। আখের প্রকার ভেদে প্রতি পিস ১০টাকা থেকে শুরু করে ৩০ টাকা দরে বিক্রি করা যাচ্ছে। হাইব্রীড (ইশ্বরদী-৪১/৪২) জাতের আখ প্রতি বিঘায় (৩৩ শতক) ৮০ হাজার থেকে এক লাখ টাকার বিক্রি করা হয়েছে।
আখ চাষি এজার উদ্দিন বলেন, এক বিঘা জমিতে হাইব্রীড (ইশ্বরদী-৪১) জাতের আখ চাষ করেছি। ভালো ফলন হয়েছে। এবার ৭৫ হাজার টাকার আখ বিক্রি করেছি।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা কামরুজ্জামান বলেন, আমাদের এলাকায় যেসব আখ চাষ করা হয়- সবই ইশ্বরদী জাতের। ইশ্বরদী-৩১,৩২,৩৭,৩৮ ও ৪১,৪২ জাতের আখ চাষের উপযোগী। ইশ্বরদী -৪১ ও ৪২ জাতের আখ ভালো ফলন হয় এবং অন্যান্য জাতের তুলনায় বাজারে চাহিদা বেশী থাকে। দামও পাওয়া যায় ভালো।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বকুল ইসলাম বলেন, গত বছরের তুলনায় চলতি মৌসুমে আখের চাষ বৃদ্ধি পেয়েছে। এবারে ১৩ হেক্টর জমিতে আখ চাষ করা হয়েছে। যা গত বছরের তুলনায় এক হেক্টর বেশি চাষ হয়েছে।
তিনি আরো বলেন, এসব জাতের আখ চাষে ইশ্বরদী ইক্ষু গবেষণা কেন্দ্র দেখভাল করলেও আমরাও চাষিদের রোগবালাই দূরীকরণে পরামর্শ দিয়ে থাকি।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য


