ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৭ এএম, ৯ জুলাই ২০২২ শনিবার
ফাইল ছবি
রাত পেরোলেই ঈদুল আজহা। এ কারণে গত দুই দিনের তুলনায় সড়কে ঘরমুখো মানুষের চাপ কিছুটা কম। যারা এখনো বাড়ি ফিরতে পারেননি শেষ সময়ে তারা স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ি যাচ্ছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানযট না থাকায় স্বস্তিতেই ঘরে ফিরতে পারছেন সেই সব ঘরমুখো মানুষ।
শনিবার (৯ জুলাই) ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগং রোড বাস স্ট্যান্ড ও মদনপুর বাস স্ট্যান্ড এলাকায় যানবাহনের ধীরগতি রয়েছে। তবে পুরো সড়কের কোথাও কোনো যানজট নেই বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ।
সড়েজমিনে নারায়ণগঞ্জের সাইনবোর্ড, সানারপার, চিটাগাংরোড, কাঁচপুর, মদনপুর, মোগড়াপাড়া ও মেঘনা এলাকায় ঘুরে দেখা যায়, বেলা গড়ানোর সাথে সাথে সড়কে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ অনেকটাই কমে এসেছে। যারা নানা কারণে এখনো বাড়ি যেতে পারেননি তারাও স্বজনদের সাথে ঈদ করতে সড়কে অপেক্ষমাণ রয়েছেন। তবে বিগত দিনের চেয়ে পরিবহনের চাহিদা ও ঘরমুখো যাত্রীদের সংখ্যা কমেছে চোখে পড়ার মতো।
কুমিল্লার গৌরিপুর এলাকার মো. মমিনুল ইসলাম (৩৬) বলেন, আজকে যানজট নেই, পাশাপাশি গাড়ির চাহিদাও নেই খুব একটা। গতকাল পরিবারের সবাইকে বাড়ি পাঠিয়েছি, চাহিদা মতো বাসে সিট পাইনি। আজ সিট ও গাড়ি রয়েছে তবে সেই অনুপাতে যাত্রীর চাপ কম তাই পছন্দ মতো সিট পেয়েছি।
নারায়ণগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শরফুদ্দীন বলেন, ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে হাইওয়ে পুলিশ। এ বছর সড়কে তেমন যানজট ছিল না। যানজট পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুল পরিমাণ পুলিশ সড়কের বিভিন্ন পয়েন্টে কাজ করছেন।
তিনি আরও বলেন, এই মুহূর্তে সড়কে যান চলাচল পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে। ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের কোথাও কোনো যানজট নেই। বেলা গড়ানোর সাথে সাথে ঘরমুখো মানুষের চাপ ও পরিবহনের চাপ বেশ কমে এসেছে। দুপুরের পর এই চাপ আরও কমে যাবে।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও










