ঢাকা ছেড়েছেন ১২ লাখ মানুষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৫ পিএম, ১৯ এপ্রিল ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, ঈদুল ফিতর উদযাপনের জন্য মঙ্গলবার (১৮ এপ্রিল) ১২ লাখ ২৮ হাজার ২৭৮টি সিমের ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। তবে এই হিসাব গড়ে জনপ্রতি সিমের সংখ্যায় ধরা হয়েছে। এই হিসাবের মধ্যে ১৮ বছরের নিচে কেউ পড়ে না।
বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। তিনি, গ্রামীণফোন লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের সিমের ব্যবহারকারীর ওপর ভিত্তি করে তৈরি করা পরিসংখ্যানটি পোস্ট করেন।
এই পরিসংখ্যানে দেখা যায়, মঙ্গলবার ( ১৮ এপ্রিল ) রবির মোট ৩ লাখ ২ হাজার ২৮৪ জন, গ্রামীণফোনের ৩ লাখ ৩৪ হাজার ২৯৫, বাংলালিংকের সাড়ে ৫ লাখ ৭৩ হাজার ৫০৯ ও টেলিটকের ১৮ হাজার ১৯০ সিমের ব্যবহারকারী ঢাকা ছাড়েছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, মোবাইল ব্যবহারকারীর চেয়ে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা আরও বেশি। অধিকাংশই পরিবার নিয়ে ঢাকা ছেড়েছেন। একটি পরিবারের সবাই মোবাইল ব্যবহার করে না, বিশেষ করে অল্প বয়সীরা। পাশাপাশি অনেকে সপ্তাহখানেক আগেই পরিবার বাড়ি পাঠিয়েছেন। আবার অনেকেই আছেন একাধিক সিম ব্যবহার করেন।
আগামী শনি বা রোববার (২২ বা ২৩ এপ্রিল) চাঁদ দেখা সাপেক্ষে দেশের মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। বুধবার পবিত্র শবে কদরের সরকারি ছুটি। ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতাবলে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তাই ঈদুল ফিতরের আগে শেষ কর্মদিবস ছিল মঙ্গলবার।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি