ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ২৩:৫২:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ফাঁকা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ২৯ জুন ২০২৩ বৃহস্পতিবার

ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ফাঁকা

ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ফাঁকা

বুধবার বিকেল থেকে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অনেকটাই ফাঁকা। আজ বিকেলে মহাসড়কের আশেকপুর, রাবনা, রসুলপুর, পৌলি, এলেঙ্গা, হাতিয়া ও সল্লাসহ বিভিন্ন এলাকায় কোনো যানজট দেখা যায়নি।

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, বুধবার ভোরে সেতুর উপরে দুর্ঘটনা এবং গাড়ি বিকল হওয়ায় সকালে যানজট শুরু হয়। তবে, দুপুরের পর থেকে চাপ কমতে থাকে। বিকেল থেকে মহাসড়কে যানবাহন নেই বলা যায়।

এদিকে, গত ২৬ বছরের মধ্যে বঙ্গবন্ধু সেতু দিয়ে সর্বোচ্চ যানবাহন পারাপার হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ৪৮৮টি যানবাহন সেতু দিয়ে পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা।

ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের ২৩টি জেলার যানবাহন চলাচল করে। স্বাভাবিকভাবে গড়ে ১৫-২০ হাজার যানবাহন সেতু দিয়ে পারাপার হয়। ঈদসহ বিভিন্ন উৎসবের ছুটিতে পরিবহনের সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়।