ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১২:২৫:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভাড়া বেশি হওয়ায় বিপাকে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪০ এএম, ৩০ এপ্রিল ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় বাস ভাড়া বেশি থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। শনিবার (৩০এপ্রিল) সকালে এ চিত্র দেখা গেছে।

আজ সকাল থেকে কারখানা ছুটি ঘোষণা করায় চন্দ্রা এলাকায় মানুষের ঢল নেমেছে। কিন্তু ভাড়া বেশি হওয়ায় বিপাকে পড়েছেন তারা। নিরুপায় হয়ে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক-পিকআপ ও মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছেন।

নাটোর যাবেন আজিজ নামে এক যাত্রী।তিনি জানান, ভোর থেকে চন্দ্রা বসে আছেন। বাস ভাড়া বেশি হওয়ায় তিনি পিকআপে করে বাড়ি যাবেন।

পুলিশ জানিয়েছে, যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন এজন্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে।

সালনা হাইওয়ে পুলিশের ওসি ফিরোজ হোসেন জানান, ঈদকে সামনে রেখে চন্দ্রা এলাকার বিভিন্ন পয়েন্টে ২০০ পুলিশ সদস্য কাজ করছেন। ভাড়া বেশি নেওয়া হচ্ছে এরকম কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।