ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ২৩:৩৭:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫১ এএম, ৪ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ভোর থেকে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় এই যানজটের সৃষ্টি হয়।

চালক ও যাত্রীরা জানিয়েছেন, ভোর থেকে সড়কটিতে যানজটে সৃষ্টি হয়। শীতের মধ্যে চরম ভোগান্তি হচ্ছে যাত্রীদের। বিশেষ করে, নারী ও শিশুরা পড়েছেন চরম বিপাকে।

সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো.সফিকুল ইসলাম  জানিয়েছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কমে আসবে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।