ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২০ এএম, ৮ জুলাই ২০২২ শুক্রবার
ফাইল ছবি
সড়ক দুর্ঘটনা, টোল আদায় বন্ধ ও ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৮ জুলাই) ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে সদর উপজেলার রসুলপুর পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।
গতকাল বৃহস্পতিবার (৭ জুলাই) মধ্যরাতে বঙ্গবন্ধু সেতুর ১৭ নম্বর পিলারের কাছে বাস-পিকআপের সংঘর্ষে এক জন নিহত হয়েছে। এতে প্রায় পৌনে ২ ঘন্টা টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। পরে দুর্ঘটনা কবলিত গাড়ি সরিয়ে নেয়া হলে সেতুতে যানচলাচল শুরু হয়।
যানজটের কারণে ঘরমুখো মানুষ বিশেষ করে নারী ও শিশুরা বিপাকে পড়েছেন। গন্তব্যে যেতে অনেক সময় লাগছে। সড়কে আটকে রয়েছে গরুবাহী অনেক ট্রাক।
উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যানবাহন বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে ভূঞাপুর হয়ে এলেঙ্গা লিংকরোড দিয়ে ধীরগতিতে চলাচল করছে।
জোকারচর এলাকায় আটকে থাকা পাবনাগামী বাসচালক রাসেল মিয়া বলেন, সড়কে প্রচুর গাড়ি। ৫ কিলোমিটার আসতে এক ঘণ্টা সময় লেগেছে।
জুই নামের একজন নারী যাত্রী বলেন, পরিবারের সঙ্গে ঈদ করতে পাবনা যাচ্ছি। যানজটে আটকে থেকে আমার তিন বছরের মেয়ের খুব কষ্ট হচ্ছে। তা দেখে আমারও খুব খারাপ লাগছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.আতাউর রহমান জানান, বঙ্গবন্ধু সেতুর উপর দুর্ঘটনা ও রাতে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় গাড়ির দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। তবে যানবাহন যানচলাচল করছে। সড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো




