ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৩৫ কিমি এলাকায় যানজট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৮ এএম, ৯ জুলাই ২০২২ শনিবার
ফাইল ছবি
টাঙ্গাইলের মহাসড়কে ৩৫ কিলোমিটার দীর্ঘ এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ঈদে ঘরে ফেরা মানুষজন চরম দুর্ভোগ পোহাচ্ছেন। শনিবার (৯ জুলাই) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব হতে টাঙ্গাইলের করটিয়া বাইপাস পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব, এলেঙ্গা, সদর উপজেলার আশেকপুর, ঘারিন্দা, শিবপুর, রাবনা, বিক্রমহাটি রসুলপুর, পৌলি ও এলেঙ্গা এলাকায় যানজট দেখা গেছে।
এদিকে পরিবারের সাথে ঈদ করতে যাওয়া ঘরমুখো মানুষজন বিশেষ করে নারী ও শিশুরা যানজটের কবলে পড়ে চরম বিপাকে পড়েছেন। গন্তব্যে যেতে দুই থেকে তিনগুণ বেশি সময় লাগছে।
জানা গেছে, উত্তরবঙ্গের ২২ জেলার মানুষজন ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ব্যবহার করে থাকেন। ঈদুল আজহাকে কেন্দ্র করে এই মহাসড়কে বাড়তি পরিবহন যোগ হয়। এতে ঢাকা সিটিতে চলাচল করা পরিবহনও যাত্রী নিয়ে উত্তরবঙ্গ যাচ্ছে। ফলে মহাসড়কে পরিবহনের চাপ বেড়ে যাওয়ায় তৈরি হয়েছে যানজটের।
গত দুই দিন ধরে দিনভর যানজটে একই অবস্থায় চলছিল গাড়ি। পরে শনিবার ভোরে এসে মহাসড়কের নাটিয়াপাড়া এলাকা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাকাজুড়ে পরিবহন ধীরগতিতে চলাচল করছে। এতে মাঝে মধ্যে উত্তরের দিকে গাড়ি এগোচ্ছে। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ঘরমুখো মানুষের।
মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ আতাউর রহমান জানান, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে ব্যাপক গাড়ির চাপ হয়েছে। এতে ধীরগতিতে চলাচল করছে পরিবহনগুলো। ফলে কোথাও কোথাও যানজটের সৃষ্টি হচ্ছে।
জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন, যানজট নিরসনে মহাসড়কে ৭ শতাধিক পুলিশ দায়িত্ব পালন করছে। এরপরও যানজটে মানুষের ভোগান্তি হওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো




