ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বেন হৃদয়-নাহিদাও
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৬ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
তাওহীদ হৃদয় এখন দেশের ক্রিকেটাঙ্গনে আস্থার অন্যতম এক নাম। লাল-সবুজের জার্সিতে প্রতিনিয়তই নতুনত্বের স্বাক্ষর রাখছেন এই ক্রিকেটার। এবার স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পড়বেন বাংলাদেশ জাতীয় দলের টপ-অর্ডার এই ব্যাটার।
এদিকে হৃদয় আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু করলেও এই আঙিনায় এখনও পা রাখেননি শাহরিয়ার সাকিব। তবে বয়সভিত্তিক দলের হয়ে দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। অপেক্ষায় আছেন জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর। তিনিও এবার ঢাবিতে ভর্তির সুযোগ পেয়েছেন।
তবে শুধু তারাই না; ঢাবিতে এবার ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন নারী ক্রিকেট দলের স্পিনার নাহিদা আক্তারও। এই তিন ক্রিকেটার ছাড়াও মোট ১২ জন ক্রিকেটার এবার প্রাচ্যের অক্সফোর্ডে ভর্তির সুযোগ পেয়েছেন।
রোববার (১৭ সেপ্টেম্বর) খেলোয়াড় কোটায় প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট।
বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদে খেলোয়াড় কোটায় ভর্তির জন্য প্রাথমিকভাবে মোট ৪৯ পেশাদার খেলোয়াড় মনোনীত হয়েছেন। এর মধ্যে ক্রিকেট থেকে সর্বোচ্চ ১২ জন ও ফুটবল থেকে ছয় জন সুযোগ পেয়েছেন।
মনোনীত এই তালিকায় রয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের আরিফুল ইসলাম, নারী অনূর্ধ্ব-১৯ দলের রিয়া আক্তার শিখা, জাতীয় ফুটবল দলের গোলরক্ষক আনিসুর রহমান, মিডফিল্ডার শেখ মোরসালিন, নারী দলের ঋতুপর্ণা চাকমা ও নিলুফার ইয়াসমিন নিলা, তিরন্দাজ দিয়া সিদ্দিকী অন্যতম।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের অধীনে খেলোয়াড় কোটায় প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৮ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে অফিস চলাকালে উপস্থিত হয়ে বিষয় পছন্দের ফরম কলা অনুষদ ডিন অফিস থেকে নির্ধারিত ফি দিয়ে সংগ্রহ ও তা পূরণ করে উক্ত অফিসে জমা প্রদান করতে হবে।
উল্লেখ্য, গত ৪ জুলাই নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ভর্তি কমিটির এক সাধারণ সভায় ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ঢাবিতে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে খেলোয়াড় কোটায় শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরদিন থেকে দেশের বিভিন্ন বিভাগের পেশাদার ক্রীড়াবিদরা মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা দিয়ে ভর্তি প্রক্রিয়া শুরু করেন।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে











