ঢাকা-রাজশাহী রেল চলাচল স্বাভাবিক হবে বিকেলে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৩ পিএম, ১১ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
লাইনচ্যুত হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পেরিয়ে গেলেও রাজশাহীর চারঘাট উপজেলায় হলিদাগাছি এলাকায় তেলবাহী ওয়াগনের বগিগুলো এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এ কারণে ঢাকার সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ এখনও বন্ধ আছে। বৃহস্পতিবার বিকেলে নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।
বুধবার সন্ধ্যা ছয়টায় চারঘাটে তেলবাহী ওয়াগনের আটটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে। এতে করে রাতেই ঢাকা থেকে রাজশাহী উদ্দেশে ছেড়ে আসা সিল্কসিটি এবং রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু ট্রেন দুটির যাত্রা বাতিল করা হয়।
এছাড়া ঢাকা থেকে দুপুর সোয়া একটার দিকে রাজশাহী অভিমুখে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনটি আড়ানী স্টেশনে আটকা পড়ে। এতে করে যাত্রীদের পড়তে হয়েছে চরম বেকায়দায়।
ঘটনার পর ঈশ্বরদী থেকে উদ্ধারকারী গাড়ি বগিগুলো উদ্ধারে কাজ শুরু হয়। ইতোমধ্যে দুটি বগি উদ্ধার করা হয়েছে। বাকিগুলো উদ্ধারে এখনো কাজ চলছে। উদ্ধারকাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক হতে বিকেল গড়িয়ে যেতে পারে বলে মনে করছেন সারদা রেলস্টেশনের মাস্টার খায়রুল ইসলাম।
খায়রুল ইসলাম জানান, রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় তেলবাহী ট্রেনের আটটি বগি লাইনচ্যুতের ঘটনায় ঈশ্বরদী থেকে বুধবার রাত ১০টার দিকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে। তবে উদ্ধার কাজে বাদ সেধেছে প্রচণ্ড বৃষ্টি। এতে উদ্ধারকাজ করতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকারীরা।
এদিকে এ ঘটনায় রাতেই পশ্চিমাঞ্চল রেলের সহকারী নির্বাহী প্রকৌশলী আবদুর রশিদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে বিভাগীয় ট্রান্সফোর্স অফিসার আবদুল্লাহ আল মামুনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



