ঢাকা-১৭ আসন: প্রচার-প্রচারণা শেষ, সোমবার ভোট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪০ পিএম, ১৬ জুলাই ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপনির্বাচন সোমবার। একইদিন দেশের মোট ৭৮টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার সকাল থেকেই নির্বাচনী এলাকাগুলোতে প্রচারণা বন্ধ করা হয়। আর মধ্যরাতে মোটরসাইকেল চালাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
রোববার রাত ১২টার পর থেকে নির্বাচনী এলাকায় সাধারণভাবে ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার ও ইজি বাইক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তবে মহাসড়কগুলো এ নিষেধাজ্ঞার বাইরে থাকছে। এ ছাড়া নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিক, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং জরুরি সেবার কাজে ব্যবহৃত যানবাহনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে।
রাজধানীর গুলশান, বনানী, ভাসানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচন নানা কারণে দেশবাসীর মনোযোগ কেড়েছে। গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ার পর আসনটি শূন্য হয়।
নির্বাচন কমিশন এই উপনির্বাচনে ইভিএম ব্যবহার না করে ব্যালটের মাধ্যমে ভোট নিতে যাচ্ছে। তবে প্রতিটি ভোটকেন্দ্রের ভোটকক্ষগুলোতে সিসি ক্যামেরা থাকবে। এ আসনের মোট ভোটার তিন লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০। ১২৪টি ভোটকেন্দ্রের ৬০৫টি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হবে।
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন আটজন। তাদের মধ্যে দলীয় প্রার্থী হলেন- আওয়ামী লীগের মোহম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন। আর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন আলোচিত মো. আশরাফুল আলম (হিরো আলম) এবং মো. তারিকুল ইসলাম।
প্রার্থীদের মধ্যে প্রচারণায় বেশি তৎপর ছিলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মোহম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির লাঙল প্রতীকের সিকদার আনিসুর রহমান এবং একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম।
এ নির্বাচনে রাজপথের প্রধান বিরোধী বিএনপি অংশ নেয়নি। এ ছাড়া প্রায় প্রতিটি নির্বাচনে অংশ নেয়া দল ইসলামী আন্দোলন বাংলাদেশও প্রার্থী দেয়নি।
শনিবার সকাল ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচারণার সময়সীমা নির্ধারিত থাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কেউ প্রচারণায় নামেননি। তবে স্বতন্ত্র প্রার্থী হিরো আলম গতকাল সন্ধ্যায় রাজধানীর রামপুরায় সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি ভোটের আগের রাতে ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার না পাঠাতে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করেছেন বলে জানান। এ ছাড়া তিনি ভোটের দিন নিকেতন, সাততলা বস্তি এবং কালাচাঁদপুর এলাকায় গণ্ডগোল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।
৭৮টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন:
সোমবার যে ৭৮টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন হতে যাচ্ছে তার মধ্যে সাধারণ নির্বাচন বা সব পদে নির্বাচন হবে ৩৯টিতে। এর মধ্যে সাতটি পৌরসভায় সাধারণ নির্বাচন হবে। এ সাত পৌরসভায় ভোট গ্রহণ করা হবে ইভিএমে। পৌরসভাগুলো হলো- পিরোজপুরের ভাণ্ডারিয়া, চাঁদপুরের ছেংগারচর, কুমিল্লার দেবীদ্বার, যশোরের বেনাপোল, চট্টগ্রামের দোহাজারী, শরীয়তপুরের গোসাইরহাট ও সিরাজগঞ্জের তাড়াশ। এ ছাড়া গোপালগঞ্জের মুকসুদপুর, জামালপুরের জামালপুর ও নীলফামারীর ডোমার পৌরসভায় কাউন্সিলর পদে উপনির্বাচন হবে।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন হবে রাজশাহীর বাঘা ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। এ ছাড়া ৬৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। এর মধ্যে ২৯টিতে সাধারণ ও ৩৭টিতে উপনির্বাচন হবে।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি





