ঢাকার দুই সিটিতে বসবে ১৭ অস্থায়ী পশুর হাট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০১ এএম, ১৬ জুন ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল আজহায় ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন স্থানে এবার কোরবানির পশুর বিকিকিনির জন্য ১৭টি অস্থায়ী হাট বসানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরই মধ্যে ১৫টি হাটের ইজারা চূড়ান্ত করা হয়েছে।
এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) হাট আটটি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) সাতটি।
ডিএনসিসির সম্পত্তি বিভাগ সূত্র জানায়, ডিএনসিসির ভাটারা (সাইদনগর) পশুর হাটের দর পাওয়া গেছে তিন কোটি ৭০ লাখ টাকা, উত্তরা দিয়াবাড়ী ১৬ ও ১৮ নম্বর সেক্টর সংলগ্ন বউ বাজার এলাকার খালি জায়গায় হাটের দর ছয় কোটি টাকা, আফতাব নগরের ব্লক-বি থেকে এইচ ব্লক পর্যন্ত খালি জায়গায় হাটের ইজারা দর এক কোটি ৬১ লাখ টাকা।
মিরপুর সেকশন-৬ এর ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা এক কোটি ৩৬ লাখ ১৬ হাজার ৭৮৬ টাকা, মোহাম্মদপুর বছিলায় ৪০ ফুট রাস্তা সংলগ্ন খালি জায়গায় হাটের ইজারা মূল্য পাওয়া গেছে দুই কোটি ২০ লাখ টাকা।
এ ছাড়া ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠ ৬০ লাখ ৭০ হাজার টাকা, কাওলা শিয়ালডাঙ্গা এক কোটি ৩৭ লাখ ৫০০ টাকা, ৪৪ নম্বর ওয়ার্ডের কাঁচকুড়া বেপারীপাড়ার রহমান নগর আবাসিক প্রকল্পের খালি জায়গার ইজারা দর ১৬ লাখ ৫০ হাজার টাকা পাওয়া গেছে।
এ বিষয়ে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন গণমাধ্যমকে বলেন, এবার প্রতিটি হাটের ইজারা ব্যাপক প্রতিযোগিতাপূর্ণ হয়েছে। এর আগে কখনোই হাট ইজারা দিয়ে এত পরিমাণ রাজস্ব পায়নি ডিএনসিসি।
এদিকে ডিএসসিসির আওতাধীন ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন উন্মুক্ত এলাকা হাট ইজারায় চার কোটি ৫১ লাখ ৫১ হাজার ৫৫১ টাকা, পোস্তগোলা শশ্মানঘাট সংলগ্ন আশপাশের খালি জায়গা ২ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা, মেরাদিয়া বাজার সংলগ্ন খালি জায়গা তিন কোটি ১ লাখ টাকা।
যাত্রাবাড়ীর দনিয়া কলেজ সংলগ্ন খালি জায়গা ৪ কোটি ৭১ লাখ ৭৮০ টাকা, ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সংলগ্ন খালি জায়গা চার কোটি ৫৩ লাখ ৫৯ হাজার টাকা, লালবাগের রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন খালি জায়গা ৫৬ লাখ ১৫ হাজার টাকা, আমুলিয়া মডেল টাউন সংলগ্ন খালি জায়গায় হাট ইজারায় ৫০ লাখ টাকা পাওয়া গেছে।
তবে লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন খালি জায়গা এবং উত্তর শাহজাহানপুরে খিলগাঁও রেলগেট বাজার এলাকার খালি জায়গার ইজারা এখনও চূড়ান্ত হয়নি। এই দুটি হাটের ইজারা শিগগিরই চূড়ান্ত হবে বলে জানিয়েছেন ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
এর আগে গত বছর দুই সিটি করপোরেশনের অধীনে ১৭টি (ডিএনসিসি ৭, ডিএসসিসি ১০টি) পশুর হাট বসানো হয়েছিল।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে সারাদেশে আগামী ২৯ জুন ঈদুল আজহা পালন করা হবে। নিয়ম অনুযায়ী, ঈদের তিনদিন আগে কোরবানির পশুর হাট বসার কথা রয়েছে।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র







